
ভোলার তজুমদ্দিনে কীর্তন দেখে ফেরার পথে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক ৩
ভোলা, প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে এক সনাতনী বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর এলাকায় অনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা ওই নারীকে অর্থের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— মোঃ রাকিব, মোঃ জুয়েল এবং আল আমিনসম্রাট । পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
তজুমদ্দিন থানার এক কর্মকর্তা বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (1)
সত্য ঘটনা